জকিগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

জকিগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আদালতে আদত্মসমর্পণ করেছেন।

সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জকিগঞ্জের পাঁচটি মামলায় ২৬ জন আসামি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।

জানা গেছে, আত্মসমর্পণকারী জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে হেনস্থা করার চেষ্টা করেছে ‍বিক্ষোব্দ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আসামিদের আদালতে তোলার সময় মারধরের চেষ্টা করেন বিক্ষোব্দ জনতা। এসময় একজন তেড়ে এসে হামলার চেষ্টা করেন। পরে পুলিশ শক্ত অবস্থান নিয়ে বিক্ষোব্দ জনতাকে সরিয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট