১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
সিলেটের জৈন্তাপুরে ১৩ বছর বয়সী এক কিশোর ছেলেকে বলৎকারের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটক নছিম উদ্দিন (২৫) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ মে) রাত ১১ টায় ভিকটিম ওই কিশোরের মা থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে নছিমকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরো জানায়, আসামি নছিম দীর্ঘদিন ভিকটিম কিশোর ছেলেকে কু-প্রস্তাব দিয়ে আসছে। গত ৩রা মে ভিকটিম ওই কিশোর বাড়ী যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে আসামি নছিম তাকে জোরপূর্বক স্কুলের পিছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম ওই কিশোর ঘটনাস্হল থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌছালে নছিম তাকে আটক করে মারধর করে জখম করে।
দোকানে থাকা স্হানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়।
ভিকটিম ওই কিশোরের পারিবারিক সূত্রে জানানো হয়, সপ্তাহ খানেক আগে ঘটে যাওয়া ঘটনার পর নছিম উদ্দিন তাদের পরিবারকে আইনগত ব্যবস্হা না নিতে নানাবিধ হুমকি প্রদান করে। এমনকি ভিকটিমের বাড়ীর আশপাশে দা হাতে তাকে তারা ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে ভিকটিম ওই পরিবার তাদের আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন রবিবার সকালে আটক নছিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D