১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
রোববার, ৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩০ মিনিটে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল, চন্ডিপুল, সিলেটে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব জুবায়ের আহমদ চৌধুরী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন আহমেদ।
সভায় সাম্প্রতিক সময়ে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দায়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ এবং ধিক্কার প্রকাশ করা হয়। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানি খাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।
বক্তারা আরও বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতিপরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে করে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যদি এই অবৈধ, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করা হয় এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা না করা হয়, তাহলে অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পরিস্থিতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উপর বর্তাবে।
পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানাচ্ছে, আইনের নামে হয়রানি, অগণতান্ত্রিক নির্দেশ এবং অসদাচরণের বিরুদ্ধে আমরা একজোট। এই খাতকে পরিকল্পিতভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা রুখে দিতে আমরা প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ:
সুলতান মোহাম্মদ ইদ্রিস
সিরাজ হুসেন আহমদ আলমগীর
খান মোহাম্মদ ফরিদ উদ্দিন
আখতার ফারুক লিটন
নুরুল ওয়াছে আলতাফি
এনামুল হক রুবেল
ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান
মোঃ রিয়াদ উদ্দিন
মোঃ আব্দুল মুমিন
মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ
মোঃ লোকমান আহমদ মাছুম
রফিকুল ইসলাম
জুবের আহমদ চৌধুরী খোকন
আহমেদ রফিক মজুমদার
প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D