বিগত সরকারের স্থাপিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে দাবি

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

বিগত সরকারের স্থাপিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে দাবি

সিলেটের উন্নয়মূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে বিগত সরকার সিলেট বিভাগে যেসব প্রতিষ্ঠান স্থাপন করে কার্যক্রম শুরু করেছিলেন, সেসব প্রতিষ্ঠানের আধুনিক অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য দেশ, জাতি ও সিলেটবাসীর কল্যাণে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বলেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামসহ সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও দাবির প্রেক্ষিতে বিগত সরকার বিভাগীয় শহর পূণ্যভূমি সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ জেলা সদরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, হবিগঞ্জ জেলা সদরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থাপন ও প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

কিন্তু উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বিগত সরকারের বিদায়ের পর অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সিলেটবাসীর আশা ছিল যে, এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা ও সিলেট বিভাগের অধিবাসীগণের আন্দোলন সংগ্রামের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন সম্প্রসারণ ও আধুনিক অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে দেশ, জাতি ও সিলেটবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপযোক্ত করে প্রয়োজনী প্রদক্ষেপ গ্রহণ করবেন।

কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, কয়েক মাস যাবৎ সিলেটবাসী লক্ষ্য করছেন যে, এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর ও অপ্রয়োজনীয় করার ষড়যন্ত্রে সিলেট বিদ্বেষী একটি চক্র সুকৌশলে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং সিলেটবাসীর দাবির প্রতি অবজ্ঞা প্রদর্শণ করে বিদ্যমান সরকারের দায়িত্বশীলরাও ধ্বংস নতুবা বা বিলুপ্তির কার্যক্রমে সহযোগিতা করছে। এ নিয়ে সিলেট বিভাগের অধিবাসীগণের মধ্যে যেমন চরম ক্ষোভ বিরাজ করছে, তেমনি সকল সিলেটবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

এহেন অবস্থায় সিলেট বিভাগের অধিবাসীদের পক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে, সিলেটবাসীর প্রাণের স্পন্দন এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণ করে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সঠিকভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় সকল জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসন করবেন। অন্যতায় সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট বিভাগের অধিবাসীদের নিয়ে উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ রক্ষা ও উন্নয়নের দাবিতে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বদ্ধ পরিকর। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট