১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
বাড়ির সামনে খড় সংগ্রহ করার সময় সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আবু আইয়ূব (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত আবু আইয়ূব সেচনী গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
এদিকে বজ্রপাতে নিহতের বড় ভাই অলিউর ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) আহত হয়েছেন।
নিহত আবু আইয়ূব এর চাচাতো ভাই সুজন মিয়া জানান, বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিলাম আমরা। এসময় হঠাৎ বজ্রপাত হয়। আহতদের স্থানীয়রা বাংলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আবু আইয়ূব কে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D