১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ বলেছেন, আমাদের পার্শবর্তী দেশ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার কর্তৃক সংখ্যালুঘু মুসলিম বিরোধী বিতর্কিত কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে। নেতৃবৃন্দ বলেন, এ আইনের মাধ্যমে মুসলমানদের আল্লাহর নামে দানকৃত সকল সম্পত্তি অন্যায়ভাবে বলপ্রয়োগে জবরদখল করার পাঁয়তারা করছে বিজেপি সরকার। একই সাথে ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্পৃতি ধ্বংস করার পরিকল্পিত উসকানি দেয়া হচ্ছে খুদ সরকারের পক্ষ থেকেই। এসব অযৌক্তিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের রক্ত, ঘাম আর ত্যাগের অবদান ভূলে যাঁরা বাড়াবাড়ি ও অন্যায় আচরণ করছে তাঁরা উপনিবেশিক ইংরেজ সাম্রাজ্যবাদের উপমহাদেশীয় দোসর ছাড়া আর কিছু নয়। ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার নৈতিক অধিকার ইতিমধ্যেই তাঁরা হারিয়ে ফেলছে। উগ্র হিন্দুত্ববাদী আরএসএস গূমুত্রী মোদী সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য তারা ভারতের জনগণের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তী পথসভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী মুখতার আহমদ, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফজাল হুসাইন খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরেশী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, মাওলানা আব্দুর রব, মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম বশির আলী, মাওলানা শাহিদ হাতিমী প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D