বড়লেখায় যুবলীগ নেতা মিলাদ গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

বড়লেখায় যুবলীগ নেতা মিলাদ গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর থেকে স্থানীয় যুবলীগ নেতা মিলাদ হোসেন (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মিলাদ সায়পুর এলাকার মনির হোসেনের ছেলে।

শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম শুক্রবার রাত নয়টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে যুবলীগ নেতা মিলাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট