সিলেটের ধোপাগোলে প্রশাসনের উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

সিলেটের ধোপাগোলে প্রশাসনের উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট

সিলেটের ধোপাগোলে সরকারী কাজে বাধাদান ও প্রশাসনের উপর হামলার নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখার সভাপতি সোয়েব আহমেদ সাধারন সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল এক যুক্ত বিবৃতিতে সম্পতি সিলেটের খাদিমনগরের ধোপাগোলে ষ্টোন ক্রাশার উচ্ছেদ অভিযান পরিচালনার সময় প্রশাসনের উপর আওয়ামীলীগের দোসর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের পূর্ব পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দুষ্টামূলক শাস্তির ব্যবস্থা গহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দরা ধোপাগোলের পাথর ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত সময় দিয়ে স্হান নির্ধারণ করে জমি বরাদ্দের মাধ্যমে স্হায়ীভাবে ব্যবসায়ীদের পূর্নবাসনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট