জগন্নাথপুরে আ.লীগের সহসভাপতি জুয়েল মিয়া গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

জগন্নাথপুরে আ.লীগের সহসভাপতি জুয়েল মিয়া গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-ভাপতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে জগন্নাথপুর থানাধীন ইশানকোন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সৈয়দ জুয়েল মিয়া জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সৈয়দপুর শাহাপাড়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান।

তিনি সৈয়দপুর ইশানকোনা গ্রামের মৃত সৈয়দ খলা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে সিলেটের কোতয়ালী মডেল থানার নাশকতার অভিযোগে মামলা রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট