১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়া নির্দেশনা দেয়ার পরদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল ১০টায় মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে আরো উপস্থিত ছিলেন- হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।
এরআগে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়। এর পর থেকে সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা দোকানপাট থেকে পন্য সামগ্রি সরিয়ে নেয়। কেউ কেউ দোকানপাটের টিন খুলে নিলেও পাকা অংশ গুলো থেকে যায়।
বুধবার সকাল থেকে প্রশাসনের লোকজনসহ সড়ক ও জনপদ সিলেট বিভাগ ও সিলেট-তামাবিল ছয় লেন প্রকল্পের কর্মকর্তা ও ভূমি অফিসের সার্ভেয়ারদের উপস্থিতিতে তাড়ুহাঁটি পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বুধবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীন ভাবে চলেছিলো।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট তামাবিল মহাসড়ক ছয়লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট বিভাগ সড়ক ও জনপদের উপ- সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান, উপ- সহকারী প্রকৌশলী শামীম আহমেদ, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেব, জৈন্তাপুর ভুমি অফিসের কর্মকর্তাসহ অন্যান্যরা।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, মঙ্গলবার সড়কের পাশে যারা অবৈধভাবে স্হাপনা গড়েছেন তাদের সরে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ ও জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে বুধবার সকাল থেকে হরিপুরে উচ্ছেদ অভিযান চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D