১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে আঙ্গুরা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকালে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা একই এলাকার মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
আঙ্গুরার পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। রোববার রাতেও তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ের সোমবার ভোর রাতে কিংবা সকালে আঙ্গুরাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নাজমুল পালিয়ে গেছে। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক শাহনুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। অভিযুক্ত স্বামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D