ঈদের দিন জাফলংয়ে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

ঈদের দিন জাফলংয়ে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

ঈদের দিন সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় বলে প্রাথমিক তথ্যে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঈদের দিন কয়েকজন বন্ধুর সাথে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে আসে নয়ন মিয়া। নয়ন মিয়াসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট