সিলেটে ১৯৫ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

সিলেটে ১৯৫ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

সিলেটে প্রায় ৪ লাখ টাকার ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মকবুল খান জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার মো. ইসমাইল খানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চেকপোস্ট করাকালে একটি বালু বোঝাই ট্রাক থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়। এসময় ট্রাকের উপরের বালুর নিচ থেকে ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মকবুল খানকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট