সিলেট-তামাবিল সড়ক থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

সিলেট-তামাবিল সড়ক থেকে লাশ উদ্ধার

সিলেট-তামাবিল সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হবে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় শাহপরান থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারি ওয়ালের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহপরান (রহ.) অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তার লাশ দাফন করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট