সিলেটে ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ আটক ৩

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

সিলেটে ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ আটক ৩

সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা থানার স্টাফ কোয়াটার্স রানী মহলের মো. তৈয়ব আলীর ছেলে নবী হোসেন (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকোমর ভাঙা পুরাতন মোড়লবাড়ীর নবী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই গ্রামের তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম তাইজুল (৩০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বটেশ্বর এলাকায় একটি নীল রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের মূল্য প্রায় ৯ লাখ ৯৯ হাজার টাকা। এসময় চোরাকারবারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট