সিলেটে সাবেক যুবলীগ নেতা কাশেম গ্রেপ্তার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

সিলেটে সাবেক যুবলীগ নেতা কাশেম গ্রেপ্তার

সিলেট নগরীর চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে সাবেক যুবলীগ নেতা আবুল কাশেম আসাদকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আসাদ মহানগরের ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য। শুক্রবার দুপরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদির ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সি আর মামলা ও তার নামে বিভিন্ন সময়ে চাদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আগামি। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট