১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যাোগে জুলাই অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজিবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) সিলেট মাহনগরীর আরামবাগের আমান উল্লাহ কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী।
এসময় তিনি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এটিকে শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেছেন।
তিনি বলেন রাষ্টের বিভিন্ন ফাংশনারি যা যা আছে ও আমরা দেখছি ক্যান্টমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন, এই ধরণের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।
তিনি আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ফেরানো কাজ যে করবে তাদের শক্ত হাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো। এছাড়াও তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে বলেও জানান।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D