২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও সংগঠন।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মহানগরীর বন্দরবাজার এলাকায় জুম্মার নামাজের পরপরই বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিসের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। নেতারা জুমার নামাজ শেষে কালেক্টর মসজিদের সামনে জড়ো হয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে বন্দরবাজার থেকে জিন্দবাজার পয়েন্ট পর্যন্ত মিছিল করেন।
একই সময় মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মুসলিম ঐক্য পরিষদসহ আও বিভিন্ন দল ও সংগঠন।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বাদ জুময়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি শায়েখ মাওলানা ইকবাল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগর সহ-সাধারণ সম্পাদবক মোহাম্মদ আব্দুল গাফফার, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুন নুর, ক্বারী মাওলানা আবুল হোসেন, মোঃ সিকন্দর আলী, সুলতান আহমদ। বাংলাদেশ ইসলামী খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তিনি বলেন, গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা সমাবেশ থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D