১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
আপন ভাতিজার চুরিকাঘাতে চাচা আব্দুল গণি মিয়া (৫০) নামে এক ব্যাক্তি হত্যাকান্ডের শিকার হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) সন্ধায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে বাড়ির সামনের সড়কে মাটি দেয়াকে কেন্দ্র করে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের হাতে ওই ব্যাক্তি হত্যাকান্ডের শিকার হন।
নিহত আব্দুল গনি মিয়া উপজেলার ধোপাঘাটপুর গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।
বুধবার রাতে মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার রাতে নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার ধোপাঘাটপুর গ্রামে বসত বাড়ির সামনের সড়কে মাটি দেয়াকে কেন্দ্র করে গ্রামের আবদুল গণি মিয়ার ভাই আ্ব্দুল গফুরের পরিবারের সদস্যদের মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে গফুরের ছেলের হাতে থাকা ধারালো ছুরি (চাকু) দিয়ে চাচা গণি মিয়ার গলায় আঘাত করতে থাকে।
আহত অবস্থায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণি মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, মারপিটে ও হত্যাকান্ডে উপজেলার ধোপাঘাটপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহেল, তার সহোদর রুবেল, বোন পপি আক্তার ও গফুরের স্ত্রী জোস্না বেগম জড়িত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D