জৈন্তাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

জৈন্তাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহি মোঃ শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

নিহত শরীফ উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটোওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিকেল পৌণে ৫টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং কূপ এলাকায় পৌছা মাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায়।

এসময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়।

পরে স্হানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট