১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ট্রাক চাপায় জাকিরুল ইসলাম জাকির (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাকিরুল পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন খারাসাবাড়ির বাসিন্দা মরহুম আশকর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (নং সিলেট মেট্রো ন ১১-১৯২২) জাকিরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লোকজন ট্রাকটিকে আটক করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী ও জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকরাম আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে ওসি মো. আব্বাস আলী বলেন, ট্রাকটি আমাদের দায়িত্বে আছে। ড্রাইভারকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D