১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রথম দিনে আগ্রহী প্রার্থীরা ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মনোয়নয়নপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রয় রসিদের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।
ঘোষিত তফসিল অনুসারে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ ডিসেম্বর (বুধবার) মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি। ২০ ডিসেম্বর (শুক্রবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সিলেট জেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D