১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘরটি হস্তান্তর করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন (সিলেট এরিয়া)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৬৫ ই-বেঙ্গলের অধিনায়ক মেজর মাহমুদুল হাসান (পিএসসি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে চলতি বছরের ৪ জুন ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অনারারি ক্যাপ্টেন তাহের আলী বীর বিক্রমের পরিবারের অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর সদর দপ্তর ৫২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬৫ ই-বেঙ্গল (রিয়ার)-এর ব্যবস্থাপনায় তার স্ত্রী পিয়ারা বেগমকে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কাজ শেষে বিজয়ের এ মাসে বৃহস্পতিবার ঘরটি তাহের আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D