২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অর্থ ও সম্পদ করাই ছিল দুরন্ত নেশা। ১৫ বছরে তিনি ও তার সহযোগীরা হয়েছেন বিত্তশালী। ১৯৯১ থেকে ২০২৩ সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D