২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামদান সোহান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) উপজেলার ধলাই নদীর চৈত্রঘাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হামদান সোহান শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদের ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অপর আহত দুজন তার আপন ছোট ভাই ও এক বন্ধু। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সকালে হামদান সোহান তার ছোট ভাই ও এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বের হয়। পথে চৈত্রঘাট ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D