সিলেটে মূসক চালান বিহীন ২০ বস্তা জৰ্দ্দা আটক

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

সিলেটে মূসক চালান বিহীন ২০ বস্তা জৰ্দ্দা আটক

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের নিবারকদলের অভিযানে ১ সেপ্টেম্বর রবিবার রাত সোয়া ৮টার দিকে নগরের কুমারপাড়াস্থ ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীন আনুমানিক প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ বস্তা জর্দ্দা আটক করা হয়েছে।

আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট কর্তৃপক্ষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীনি এ জৰ্দ্দা আটক করা হয়। চালানটি ঢাকাস্থ দুলাল কেমিক্যালসের মাধ্যমে সিলেটের আজিজ জর্দা স্টোরের কাছে পাঠানো হয়।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী চালানটিতে প্রায় ৮ লক্ষ টাকা মূসক ফাঁকি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। এই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় শাস্তি এবং অর্থদন্ডের বিধান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ এনামুল হক রাজস্ব কর্মকর্তা, আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট