২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার (এসআই) মুহিদুল হক সজল জানান, শনিবার দুপুরে উপজেলার বিরশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল জাগিরদার খাল (বড়পাথর) এলাকায় একটি লাশ ভেসে রয়েছে বলে খবর দেন। খবর পেয়ে এসআই মহররম আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে বিকাল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তিত বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। পরনে কালো রঙের গেঞ্জি ও বেল্ট যুক্ত জিন্স প্যান্ট ছিল।
এসআই মহররম আলী জানান, ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন পূর্বে যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি গলে যাওয়ায় শরীরে আঘাত বা ক্ষত চিহ্নিত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন সিআইডি ও পিবিআইকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট উত্তোলন করা হবে বলে তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D