বঙ্গবীর ওসমানী ছিলেন একজন সিংহ পুরুষ : মকসুদ হোসেন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

বঙ্গবীর ওসমানী ছিলেন একজন সিংহ পুরুষ : মকসুদ হোসেন

মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশের সর্ব্ববৃহৎ নির্বাচনী এলাকা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ থেকে নির্বাচিত এম এন এ বাংলাদেশের ১ম সাধারণ নির্বাচনে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ নির্বাচিত এমপি, বঙ্গবন্ধু সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, ১৯৭৫ এর খন্দকার মোস্তাক আহমদ সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী পালন করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

১লা সেপ্টেম্বর রবিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল রহ: মাজারের অবস্থিত বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিং-এ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, এবারের ওসমানী জন্মবার্ষিকী ভিন্ন এক পরিবেশে পালিত হলো। বঙ্গবীর ওসমানীর স্বপ্নই ছিল বৈষম্য নিরসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। তিনি আমাদের জাতীয় ইতিহাসে অন্যতম এক ক্ষণজন্মা জাতীয় বীর। তার হাতের লেখা ডায়েরী আজও উদ্ধার হয়নি। ডায়েরীটি উদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকালে সিলেটে আসার সময় ফেঞ্চুগঞ্জের মাঠ থেকে তাকে বহনকারী হেলিকাপ্টারে কে গুলি করে ছিল সে তথ্য আজও প্রকাশিত হয়নি। স্বাধীনতার স্বার্থে এই সত্য তথ্য জনগণের মধ্যে উন্মুক্ত করা হোক। মোটকথা কর্তৃত্ববাদী ও দুঃশাসনের বিরুদ্ধে বঙ্গবীর ওসমানী ছিলেন একজন সিংহ পুরুষ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানার স্বার্থে ওসমানীর জীবন পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, সাংবাদিক শহিদ আহমদ খান শিব্বির।

বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ও কোট সংস্কার আন্দোলনে আত্মদানকারীদের রূহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ চৌধুরী। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট