২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার করিমপুর এলাকায় মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
আহত মোটরসাইকেল আরোহী ভানুগাছ বাজারের সত্যেন্দ্র দত্তের ছেলে সৌমিত দত্ত (২৬)। তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D