সিলেট কারাগারে হাজতির আত্মহত্যা

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

সিলেট কারাগারে হাজতির আত্মহত্যা

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক হাজতি। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। তিনি একটি হত্যা মামলার আসামী ছিলেন।

নিহত হাজতি ফজল আমিন (৫৮) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের দূমন খাঁ’র ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বলেন, শুক্রবার বিকেলে কারাগারে আত্মহত্যার চেষ্টা করার সময় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদ্ন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগেও চলতি বছরের ৩ জুন সিলেট কেন্দ্রীয় কারাগারে ইউনুস আলী নামের আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট