সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক হিলাল উদ্দিন শিপু।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি কমিটি বিলুপ্তির কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার গণ আন্দোলন চলাকালে পরিষদের সভাপতি জাকির আহমদ ও সংগঠনের অন্য নেতাকর্মীরা তৎকালীন স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ’র কমিটি বিলুপ্ত ঘোষাণা করা হল। পাশাপাশি ১৫ দিনের মধ্যে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ’র নতুন কমিটি ঘোষাণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট