২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
বিদেশ পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে।
আটকরা হলেন- সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।
তিনি জানান, আটককৃত দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে ওসমানী বিমানবন্দরে আসেন। পরে বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে। শেখ হাসিনা সরকারের পতনের পর এ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত এর আগে- গত সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টায় সৌদী যাওয়ার প্রাক্কালে ইহরামের কাপড় পরা অবস্থায় আটক হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D