নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম তিমির পুর থেকে ভবের বাজার জাওয়ার প্রতিমধ্যে মাদ্রাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিপন মিয়া (৩০) ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের হুসিয়ার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে পার্শ্ববর্তী এক যুবকের সাথে তার মারামারি হলে প্রতিপক্ষ যুবকের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট