বিএনপি নেতা মাসুকের মৃত্যুতে আলী আহমদের শোক

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

বিএনপি নেতা মাসুকের মৃত্যুতে আলী আহমদের শোক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মাসুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল হাই মাসুক আমৃত্যু শহীদ জিয়ার আদর্শের খাঁটি জাতীয়তাবাদী সৈনিক ছিলেন। তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তার অবদান কোনদিন ভুলার নয়। আল্লাহ পাক আব্দুল হাই মাসুককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট