২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও বাদে উবাহাটা গ্রামে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সোহেল রানা, সালাহউদ্দিন শুভ, শাহাবুদ্দিন, আব্দুল মুমিন, রাজান আবেদীন, জাহেদ ইসলাম, সাইদুল ইসলাম, কাইয়ুম আহমেদ প্রমুখ।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে পেরে আমরা আনন্দবোধ করছি। তিনি বলেন, আমাদের মানবিক এমন কাজগুলো অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D