২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪
সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা ফখরুল।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের সময় তাঁর সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সংক্ষিপ্ত সফরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি। সফরকালে বিএনপি মহাসচিবের সহধর্মিণীও সাথে সিলেট আসেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D