২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪
ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা দখল করে থাকার সময়ে গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ দিনের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ফলে বিগত ৫ আগষ্ট গণখুনি শেখ হাসিনা গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। ক্ষমতা হারানোর দিন দক্ষিণ সুরমার চন্ড্রিপুল এলাকা থেকে আন্দোলনরত বিএনপি নেতা শাহজাহান মিয়া নিখোঁজ হয়েছেন। তাকেও হয়তো বা ফ্যাসিস্ট হাসিনার বাহিনী গুম করেছে। আমরা অবিলম্বে গুম হওয়া সকল নেতাকর্মীকে ফিরে পাওয়ার দাবি জানাই।
শনিবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৫ আগস্ট দক্ষিণ সুরমার চন্ডীপুল থেকে নিখোঁজ হওয়া বিএনপি নেতা শাহজাহান মিয়ার সদ্য ভূমিষ্ট শিশু সন্তানকে দেখতে গিয়ে আবেগাপ্লুত জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত প্রায় ১৬ বছরে আওয়ামীলীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতন-নীপিড়ন চালিয়েছিল। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। এই দেশের মাটিতেই ফ্যাসিস্ট হাসিনা সহ তার সকল দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, যুবদল নেতা জিএম বাপ্পি, বাবলু আহমেদ, ছাত্রদল নেতা আব্দুস সামাদ লস্কর মুনিম, রাজু আহমেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D