বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪

বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৩ আগস্ট) ভোররাত ৩ টায় বাড়ি ফেরার পথে নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি বাসস সিলেট ব্যুারো প্রধান ছিলেন।

জানা যায় , মকসুদ আহমদ শুক্রবার ভোররাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। আহত অবস্তায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুর আড়াইটায় মইয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।

এক শোক বার্তায় জানানো হয় মরহুম মকসুদ আহমদ সিলেটের সাংবাদিকতার অঙ্গনে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কলম সৈনিক ছিলেন। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যগণ মরহুম মকসুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট