২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ১৬৬৯ এর অন্তর্ভুক্ত সুবিদবাজার শাখার সাধারণ সভা গত ১৬ আগষ্ট শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সুবিদ বাজার বনকলাপাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
রিকশা শ্রমিক ইউনিয়ন সুবিদ রাজার শাখার সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের ট্রেড ইউনিয়ন সম্পাদক দিলশাদ মিয়া, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মৎসজিবী শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা সভাপতি আব্দুল মালিক। শ্রমিক নেতা আক্কাস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়ন বিমান বন্দর থানা শাখার সভাপতি ফরিদ মিয়া, শ্রমিক নেতা মাছুম আহমদ, মোঃ ওফিক মিয়া, কামাল হোসেন, আব্দুল বাছিত, শাহ আলম, লুৎফর রহমান প্রমুখ। এছাড়া ও সাধারণ সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের নায়্য দাবি ও অধিকার আদায়ে তৃনমুল শ্রমিকনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাদের সাথে জড়িত থাকে না, তারা কঠোর প্ররিশ্রমের মাধ্যমে মাতার গাম পায়ে ফেলে সৎ পথে জীবিকা নির্বাহ করেন। যাত্রীরা রিকশা শ্রমিকদের সাথে সুন্দর আচরণ ও সঠিক প্রারিশ্রমিক দিয়ে মানুষের কল্যাণ ও যাত্রী সেবায় সহযোগিতা করতে হবে।
বক্তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় এবং দুনিয়ার লাভের পাশাপাশি আখেরাতে কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D