২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক রাজনৈতিক ও প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইনসহ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে স্বৈরাচার পুলিশ। পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ডের রায় দেয়। এই রায় আমরা মানি না। আওয়ামী লীগের সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করি।
বিশিষ্ট মুরব্বি আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে ও কাওসার আহমেদ’র সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন, যুবদল নেতা মিজানুর রহমান এলোয়ার।
এ সময় বক্তব্য দেন- লিটনের মা মিনা বেগম, সিলেট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, উপজেলা বিএনপি নেতা মজির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা রাদেক আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটনকে (লম্বা লিটন) ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ লিটনসহ আরও দুই জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। ওই মামলায় আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর আব্দুল মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D