দক্ষিণ সুরমার বিসমিল্লাহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

দক্ষিণ সুরমার বিসমিল্লাহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট

কোটা পদ্ধতি বাতিলের দাবি ও বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এই সংবাদের পর ছাত্র-জনতা রাস্তায় আনন্দ মিছিল করে। এই সুযোগে একদল দুর্বৃত্ত প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ গাজী ম্যানশনে অবস্থিত জাতীয় পদকপ্রাপ্ত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে।

এসময় দুর্বৃত্তরা এন্টারপ্রাইজের মালামাল ও প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

দুর্বৃত্তরা বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে, পিসি ৬ সেট, মনিটর ৬টি, ল্যাপটপ ২টি, ফটোকপি মেশিন ২টি, লেমেনেটিং মেশিন ২টি, প্রিন্টার ৫টি, ফটো মেশিন হিথী ১টি, সিসি ক্যামেরা সেট, আইপিএস মেশিন সহ বড় ব্যাটারি ২টি, ফ্যান (বড়) ২টি, ফ্যান ছোট ৪টি, স্টোডিও ছাতা এক সেট, ডি এস এল আর ক্যামেরা ৩টি, স্পাইডাল মেশিন ১টি, পেনড্রাইভ, হার্ডডিক্স, স্লাইড গ্লাস (৭×১০) ৩ সেট, চেয়ার ৫টি, সোফা ২ সেট, ডেকোরেশন বাল্ব, রাউটার, সুইচ, ইলেকট্রিক মালামাল, উপহার মালামাল, মোবাইল এক্সেসরিজ, স্টেশনারি সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ক্যাশ বক্সে রক্ষিত নগদের ফ্লেক্সিলোডের ফেক্সী কার্ড, ক্যাশ ও বিকাশ এর প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে নিয়া যায়।

বিসমিল্লাহ এন্টারপ্রাইজ লুটপাঠ করে দুর্বৃত্তরা মোঃ ফয়সাল আলম পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় এবং মূলবান জিনিসপত্র লুটে নেয়।

আলাপকালে মোঃ ফয়সল আলম জানান, বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং এ অন্য একটি ইউনিটে আমার স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করি। হামলার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার স্ত্রী-সন্তান প্রাণে বেঁচে নিরাপদ আশ্রয়ে যান। থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি।

উল্লেখ, হামলার সময় পরিচালক মোঃ ফয়ছল আলম সংক্ষিপ্ত এক সফরে দুবাই ভ্রমণে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। ফয়ছল আলম মনে করেন দুর্বৃত্ত কর্তৃক তার প্রাণ নাশের আশংকা রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট