২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে নিজেদের লাঠিয়াল বাহিনীর মত ব্যবহার করেছে। প্রশাসনের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বিচারে গুলীবর্ষণ করে নিরীহ ছাত্রজনতাকে হত্যা করেছে। তারা প্রকাশ্য দিবালোকে নগরীর বন্দরবাজারে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো সাংবাদিক এটিএম তুরাবকে গুলী করে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিবারের দাবী অনুযায়ী নিহতের স্থানে তুরাব চত্তর স্থাপনের দাবীতে সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। এছাড়া সাংবাদিক তুরাবসহ বিগত আন্দোলনে নিহত ছাত্রজনতার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি মঙ্গলবার (১৩ আগস্ট) সিলেট নগরীর যতরপুরে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন। এসময় জামায়াতের পক্ষ থেকে শহীদের পরিবারকে সমবেদনা জানানো হয়। সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে তার বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ) এর হাতে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, দৈনিক প্রভাত বেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, সিনিয়র সাংবাদিক মুহিব আলী, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান ও চীফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন প্রমূখ।
সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক তুরাব হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে সিলেটের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। সিলেটের সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল ৭টি সংগঠন এ ব্যাপারে স্বোচ্ছার রয়েছে।
নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ) বলেন, যে স্থানে আমার ভাই তুরাবকে হত্যা করা হয়েছে সেই স্থানকে তুরাব চত্তর ঘোষণার দাবী জানাচ্ছি। একই সাথে আমার ভাইয়ের খুনী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D