২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সাবেক এক সংসদ সদস্যের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
শুক্রবার (৯ আগস্ট) কালাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ (৫০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)। তারা সবাই স্থানীয় বরুনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে একটি অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রাম থেকে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর পেয়ে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D