কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা।


সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কীভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট