|
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
হাবিবুর রহমান : নবগঠিত সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে প্রথমবারের মতো হতে যাওয়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস চেয়ারম্যান পদে জয়ি হতে যাচ্ছেন বিএনপি মনোনিত একক প্রার্থী মোঃ গয়াস মিয়া।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা ফেরদৌস খান, যুবলীগ নেতা দিলদার আলী, জাপা নেতা জাবের আহমদ চৌধুরী এবং বিএনপি নেতা গয়াস মিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই কালে বিভিন্ন কারণে গয়াস মিয়া ছাড়া অপর তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে মনোনয়ন দিয়েছিল আওয়ামীলীগ। কিন্তু তিনি ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাখান করে চেয়ারম্যান পদে বিদ্রোহী হয়ে লড়ছেন। এতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি আওয়ামীলীগ।
এদিকে শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিকেল চারটা পর্যন্ত কোন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ।
আগামী ৬ মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ভোটের লড়াই করবেন। নতুন এই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
বাছাইকালে দুই চেয়ারম্যান, তিন ভাইস চেয়ারম্যান ও দুই সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরবর্তীতে আপিল বোর্ডে কাছে আবেদন করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়।
ভাইস চেয়ারম্যান প্রার্থী গয়াস মিয়া বলেন, একক প্রার্থী হিসেবে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ বলেন, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন যার কোন প্রতিদ্বন্ধি নাই। সে হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হতে যাচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D