২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

সিলেট জেলা বিএনপির এক নেতার বাড়িতে পুলিশি তল্লাশি ও হয়রানির অভিযোগ স্বজনদের।
৩ জানুয়ারি বুধবার দিবাগত রাতে পুলিশের একটি দল বিএনপি নেতা নিজাম উদ্দিন জায়গীরদারের বাসায় অভিযান চালায়। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
নিজাম উদ্দিন জায়গীরদার সিলেট জেলা বিএনপির উপদেষ্টা।
এর আগে রাতে তার নেতৃত্বে নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে সিলেট-বাইপাস মহাসড়কে মিছিল অনুষ্ঠিত হয়। তার কিছুক্ষণ পরেই তার বাড়িতে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাড়িতে ছিলেন নিজাম উদ্দিন জায়গীরদারের স্ত্রী, সন্তান, মা ও বড় দুই বোন।
পরিবারের লোকজনের অভিযোগ, ‘আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি। গত ২৮ অক্টোবর থেকে গ্রেফতার আতঙ্কে নিজাম ঘর ছাড়া। প্রায় রাতেই তার খোঁজে পুলিশ বাড়িতে হানা দিচ্ছে। আমাদের সামাজিক ও পারিবারিক জীবন তছনছ করে দিয়েছে।
অভিযানের সময় পুলিশ স্বজনদের বলেন, ‘প্রতিটি সভা সমাবেশে অংশগ্রহণ করে আবার বাড়িতে থাকে না কেনো।’ এছাড়াও সরকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেন।
এ বিষয়ে শাহপরান থানার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ‘এ বিষয়ে ফোনে মন্তব্য করা যাবে না সাক্ষাতে কথা বলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D