১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ ও সাবেক সভাপতি ইকবাল মনসুর-এর মুত্যু বার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১ মার্চ) এসোসিয়েশনের মধুবন সুপার মার্কেটের ৫ম তলার নিজস্ব কার্যালয়ে বিকাল ৩টায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সবাইকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
উল্লেখ্য ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিএম মারুফ ও ২০১৮ সালের ২ মে সাবেক সভাপতি ইকবাল মনসুর ইন্তেকাল করেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D