২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭
‘সাংবাদিকদের উপর পুলিশ হামলা করেনা মাঝে মধ্যে ধাক্কাধাক্কি লাগে’ স্বরাষ্ট্রমন্ত্রী তার এই বক্তব্যের বিষয়ে বলেছেন শুক্রবার হঠাৎ এক প্রশ্নের জবাবে আমি ওই কথা বলেছিলাম। তখন সাংবাদিকদের উপর পুলিশের হামলার মূল ঘটনা আমার জানা ছিলনা।
শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন আমাদের হাতে ফুটেজ রয়েছে। ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই সাংবাদিকদের উপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি শাহবাগ থানার এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার এ ঘটনায় একটি অভিযোগও নিয়েছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D