১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
সরকার ভয়ভীতি দেখানোর জন্য সকালে শাহবাগে দফায় দফায় পুলিশ দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তিনি বলেন, সরকার ভয়ভীতি দেখানোর জন্য টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে হরতাল সমর্থকদের ওপর।
সুন্দরবন রক্ষায় হরতাল বন্ধ করতে সরকার বাস মালিকদের ভয়ভীতি দেখিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। পাশাপাশি ভয়ভীতি দেখানোর জন্য শাহবাগে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।
সদস্য সচিব বলেন, বাধ্য হয়ে আমরা হরতাল কর্মসূচি দেয়েছি। সরকার যদি জনগণের কথা ভেবে আমাদের যুক্তি-তর্ক বোঝার চেষ্টা করতো তাহলে হরতাল দেয়ার দরকার ছিলো না।
তিনি বলেন, সরকার যদি সংবিধানশীল হতো তাহলে এ ধরনের কর্মসূচি আসতো না। সরকারকে ৭ বছর ধরে রামপাল বন্ধের আহ্ববান জানাচ্ছি।
তিনি আরো বলেন, কতিপয় ব্যক্তি তাদের মুনাফার জন্য দেশ ও জনগণের ক্ষতি জেনেও সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ চালিয়ে যাবে সেটা মেনে নেয়া যায় না।
সুন্দরবনের কাছে বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরকার সরে না আসলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন তিনি।
পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জাতীয় কমিটির ডাকা হরতাল কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৬টা থেকে রাজধানীর ১০টি পয়েন্টে হরতাল সমর্থকরা অবস্থান নেয়। আধাবেলা হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D