৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩
২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামী ২৬ নভেম্বর। ওই দিন সকালে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করবেন। এরপর সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।
বরাবরের মত এবারও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষাবোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করলেই ফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। সমন্বিত ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করলে ফলাফল ডাউনলোড করা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফল জানা সম্ভব।
এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখতে হবে। এর পর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে পরীক্ষার ফল।
আলিমের ফল পেতে একইভাবে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখতে হবে। এর পর তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখতে হবে। এর পর তা ১৬২২২ নম্বরে পাঠালে পরবর্তী এসএমএসে ফলাফল জানানো হবে।
করোনাভাইরাস মহামারী শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D